স্বর্নালী দিনের স্পর্শ
অল্পকথা
কোথায় যে যাই, কি যে চাই কিছুই বুঝতে পারি না । কোন ব্যাপারেই মন সংযোগ করতে পারি না । কি কোন কাজে,কি কোনও জায়গাতে,কি কোনও পুরুষ, বা নারী তে আদৌ একনিষ্ট হতে পারি না ।গন্তব্যে পৌঁছে গেলেই মনে হয় এখানে তো চাই নি আসতে। তাই পৌঁছে আবার রওনা হই,কোথায় যাব, যেতে চাই তা না জেনেই।
যেখানে আদর পাই,ভালোবাসা পাই, যত্ন পাই,যেখানে প্রাধান্য পাই, ঠিক খান থেকেই ভালোবাসার,সন্মানের আঙ্গুল থেকে আঙ্গুল ছাড়িয়ে নিয়েই আমি অন্যত্র দৌড়ে যাই,অন্যত্র পৌঁছে আবার দৌড়াই ।
ফিরে যখন যাই,সেই নিশ্চিত উষ্ণতার দিকে,তখন পৌঁছে দেখি,আমার আগেই সেখানে পৌঁছে গেছে শীতের হিমেল রাত ।
দিন ফেলে রাতে দৌড়াই; রাত ফেলে দিনে। শরীর ফেলে মনে দৌড়াই; মন ফেলে শরীরে । সব পাই,আবার কিছুমাত্রও পাই না ।
(বাংলা গান কবিতা ছায়াছবি বাংলা সংবাদ লাইভ টেলিভিশন দেখার জন্য আমাদের ওয়েবসাইট www.olpokotha.com দেখুন)